প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৪ সালের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ভার্চুয়াল বক্তব্যের প্রেক্ষাপটে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নতুন স্লোগান দেন ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’ স্লোগানে যুবদল নেতা নয়নসহ অনেকে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, যার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিল শেষে রুহুল কবির রিজভী মন্তব্য করেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তাদের মাথা নত করানো যায়নি।
হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়; বরং তিনি ফিরে এলে আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন