প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশলের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব উল্লেখ করেন, অনেকেই প্রশ্ন তুলছেন কেন সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ নেননি। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। নিঃসন্দেহে এই কৌশল অনেকের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে এটি পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে কাজ করেছে বলেও তিনি জানান।
শফিকুল আলম লেখেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে এবং আরও অনেকের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করা হয়েছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ এবং এটি সত্যি যে, অনেকের কাছে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন ধারণাও জনমনে দেখা দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ, এবং আওয়ামী লীগ সেই ফাঁদে পা দিয়েছে।
তিনি আরও বলেন, ‘পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।’
শফিকুল আলম উল্লেখ করেন, এটি সত্য যে তারা পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে। সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা এরই মধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন