প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২০ বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত পলাতক আসামি সাফায়েত হোসেন নয়নকে (২৩) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
শुक्रবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাফায়েত হোসেন নয়ন করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সাফায়েত হোসেন নয়নকে ২০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
শুক্রবার ভোরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম অলিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই অভিযানে শাহরিয়ার হোসেন তারেক নামে আরো এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফায়েত হোসেন নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন