প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের কারণে আনজেরা বেগম (৩০) এবং বিধবা নাইমা সুলতানা (৩১) নামের অন্তঃসত্ত্বা দুই নারীকে মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে দুই সহোদর জসিম খান ও জহির খানের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় এই ঘটনা ঘটে। আহত দুই নারীকেই মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নারীদের অভিযোগ, তাঁদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে জসিম খান ও জহির খানের সঙ্গে বিরোধ চলছে। গত ৩ অক্টোবর আনজেরা বেগমের স্বামী সজিব খান তাঁর কর্মস্থল কেআর কলেজে ভোরবেলায় আকস্মিকভাবে মারা যান।
তাঁরা দাবি করেন, বুধবার সকালে জসিম ও জহিরসহ চার-পাঁচজন তাঁদের বাড়ির জমি দখল করতে এলে তাঁরা বাধা দেন। তখন তাঁদের উপর এলোপাতাড়ি মারধর ও লাথি-ঘুষি চালানো হয়। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
আহত দুই নারী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিপক্ষকে বাড়িতে গিয়ে না পাওয়ায় তাঁদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন