প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। ডোপ পরীক্ষায় পজিটিভ আসায় আইসিসি থেকে ১৫ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আসিফ নিজেই দায় স্বীকার করেছেন এবং আইসিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আসিফের শরীরে নিষিদ্ধ পদার্থ ‘মেস্টেরোলোনের একটি মেটাবোলাইট’ পাওয়া গেছে। এটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে করা একটি ডোপ পরীক্ষায় ধরা পড়ে। ৩৬ বছর বয়সী আসিফ অ্যান্টি-ডোপিংয়ের ২.১ ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেছেন।
তিনি ওয়াডা ও আইসিসির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে নিষেধাজ্ঞার মেয়াদ মেনে নিয়েছেন, ফলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। আসিফের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর হয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। মেয়াদ শেষ হবে চলতি বছরের ৭ ডিসেম্বর।
৮ ডিসেম্বর থেকে ম্যাচ খেলার অনুমতি মিললেও, আসিফ অক্টোবর থেকে যেকোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন। আইসিসি এ বিষয়ে বলেছে, ‘আগামী ৮ অক্টোবর থেকে আসিফ কোনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন। তিনি ক্লাব বা আইসিসির সদস্য সংস্থার সুযোগ-সুবিধাও ব্যবহার করতে পারবেন। তবে মাঠে খেলার অনুমতি পাবেন ৮ ডিসেম্বর থেকে।’
অন্যদিকে, নিষেধাজ্ঞার মেয়াদের সময় আসিফের ব্যক্তিগত পারফরম্যান্স বাতিল করেছে আইসিসি।
ফলে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সাময়িক নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার সব পদক, পয়েন্ট, প্রাইজমানি হারাতে হচ্ছে। এই তালিকায় ২০২৫ সালের এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা তার তিনটি পারফরম্যান্সও অন্তর্ভুক্ত রয়েছে, কারণ ৮ সেপ্টেম্বরের পর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ সালের মার্চে ওয়ানডে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অভিষেক ঘটে আসিফের। প্রতিপক্ষ ছিল ওমান। আমিরাতের হয়ে ৩৪ ওয়ানডে ও ৫৬ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার এর আগে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যও ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন