প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল জেলা বেসরকারী বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ইং মোট ৩৩টি নমিনেশন ফরম বিক্রী করা হয়। তন্মধ্যে ১৬ জন প্রার্থী ২৭/৮/২০২৬ ও ২৮/৮/২০২৬ ইং তারিখে রাত্রী ৯টার মধ্যে নমিনেশন ফরম জমা প্রদান করেন। তফসীল অনুযায়ী ২৯/৮/২০২৬ তারিখ নমিনেশন ফরম যাচাই বাছাই করা হয়।যাচাই বাছাই শেষে জমা প্রদানকৃত ১৬টি নমিনেশন ফরম বৈধ প্রার্থী হিসাবে গৃহীত হয়। সে কারণে ২৯/৮/২০২৬ তারিখ রাত্রী ৯ ঘটিকায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ৩০/৮/২০২৬ তারিখ নমিনেশন প্রত্যাহারের তারিখে কেহ নমিনেশন প্রত্যাহার করেন নাই। সে কারনে ৩১/৮/২০২৬ ইং তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কোন পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্ধ ও ভোট গ্রহন করার কোন সুযোগ নাই। সে কারণে ৩১/৮/২০২৬ তারিখের চুড়ান্ত প্রার্থীর তালিকায় উল্লেখিত প্রার্থীদের বিনা প্রতিদ্ধীতায় নির্বাচিত ঘোষনা করেন প্রফেসর আলীম আল রাজী প্রধান নির্বাচন কমিশনার টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন টাঙ্গাইল।আগামী তিন বছরের জন্য পদের বিপরীতে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ খাইরুল ইসলাম খায়ের,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আলিম,সহ-সভাপতি শহিদুল ইসলাম খান বেনু,সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী সেন্টু, যুগ্ন সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ সজল, দপ্তর সম্পাদক মোঃফজলুল হক,প্রচার সম্পাদক মোঃ মঙ্গল আলী,ধর্ম সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধক্ষ্য মোঃ খোরশেদ আলম খসরু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃআবুল কাশেম, কার্যকরী সদস্য ১মোঃ টিটু মিয়া,কার্যকরী সদস্য ২ মোঃশাহিন মিয়া, কার্যকরী সদস্য ৩ বাবু শ্যামল কুমার দাস নির্বাচিত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন