প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে দুর্বল করার এবং বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার দিল্লিতে ভোট চুরির প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের সময় ধরপাকড়ের ঘটনায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
প্রিয়াঙ্কা মন্তব্য করেন, ‘ভারত এখন আর গণতন্ত্র নেই। এটি একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ তিনি অভিযোগ করেন যে, বিরোধী দলের সংসদ সদস্য এবং বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং রাজধানীজুড়ে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তিনি দাবি করেন যে, ২৫৪ জন সংসদ সদস্যকে হেনস্তা করে আটক করা হয়েছে। এছাড়া, দিল্লির বিভিন্ন স্থানে চলাচলে বাধা, পরিবহনব্যবস্থা ব্যাহত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের আটক করার অভিযোগও করেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেন, নির্বাচনি অনিয়মের অভিযোগে জবাবদিহির মুখোমুখি হওয়ার আশঙ্কায় ক্ষমতাসীনরা ভীত।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে যারা সহায়তা করছে, তাদেরও তিনি তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেত্রী এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলেন।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন