প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে গভীর রাতে অভিযান পরিচালনা করে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা এবং আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আবদু শুক্কুর, হোসেন কমিশনার এবং আমিনুর রহমান অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে তাঁরা ওই হোটেলে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মধ্যরাতে পুলিশের অভিযান চলাকালীন তাঁদের গ্রেপ্তারের ফলে সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন