প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাকটি সড়কের নিচে উল্টে পড়ে। এতে চালক আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটে রোববার (২১ জুন) সকাল ৮ টার দিকে। নিহত ট্রাক চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় ও হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায় অবস্থিত।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে পড়ে। ট্রাকটি উল্টানোর পর সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন