ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযান, ৬ যানবাহনকে জরিমানা


লালমনিরহাটে হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযান, ৬ যানবাহনকে জরিমানা

লালমনিরহাট, ২৫ আগস্ট, ২০২৬ : জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা  প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আনসার ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ উৎপাদনের দায়ে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। একই সঙ্গে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়  ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

অভিযানে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, মো. আল-আমিন ও মো. মামুনুর রশীদ।  

প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিজন কুমার রায় বাসসকে বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্র্নের ব্যবহার শব্দদূষণের অন্যতম কারণ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রাজশাহীতে আমির হামজার মাহফিলের প্যান্ডেল খুলে ফেলা হলো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রাম ওয়াসা

সুপেয় পানি প্রস্তুতি, রূপরেখা তৈরি ও ব্যবস্থাপনায় ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সুপেয় পানি প্রস্তুতি, রূপরেখা তৈরি ও ব্যবস্থাপনায় ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’

বাংলাদেশের পানি খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মূল্যায়ন, সুপেয় পানির প্রস্তুতি, রূপরেখা তৈরি এবং ব্যবস্থাপনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে বাস্তবায়ন করা হচ্ছে ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচি। নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় পিপিপি ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। 

মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের আগ্রাবাদস্থ একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনটি পিপিপি ই-লার্নিং মডিউলের সূচনা ঘোষণা করা হয়। এটি বৃহত্তর বাংলাদেশ-নেদারল্যান্ডস অংশীদারত্বের একটি অংশ এবং ‘পার্টনার্স ফর ওয়াটার’ ও কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর দূতাবাসের অর্থায়নে পরিচালিত কর্মসূচি।  

কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলামসহ আরও প্রকৌশলীগণ। এই কর্মসূচি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে জ্ঞান বিনিময়ের সংযোগ ঘটায়।  

সফরকালে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির প্রধান নির্বাহী (সিইও) গ্যাব্রিয়েল নুফম্যান এবং তার দল পতেঙ্গায় প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোপলিটন স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (ক্যাচমেন্ট-৬) সাইট পরিদর্শন করে। বর্তমানে উন্নয়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে থাকা এই প্রকল্পটি প্রতিদিন ৫০ মিলিয়ন লিটার বর্জ্য পানিশোধন করতে এবং প্রায় ৫০ হাজার বাসিন্দাকে সেবা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো অপরিশোধিত গৃহস্থালির বর্জ্য পানিকে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে প্রবেশ করা থেকে রোধ করতে সহায়তা করা।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির প্রধান নির্বাহী (সিইও) গ্যাব্রিয়েল নুফম্যান বলেন, পিপিপি নিজেই কোনো চূড়ান্ত লক্ষ্য নয়। আসল প্রশ্ন হলো- একটি অংশীদারত্ব কোনো জনসেবার পুরো জীবনচক্রে আরও ভালো এবং টেকসই মান নিশ্চিত করতে পারে কি না। যখন পিপিপি উপযুক্ত বলে বিবেচিত হয়, তখন জনস্বার্থ সুরক্ষিত রেখে সেই অংশীদারত্ব প্রস্তুত, সাজাতে এবং পরিচালনা করার জন্য শক্তিশালী সরকারি খাতের সক্ষমতা অত্যন্ত জরুরি।   

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম জানে আলম বলেন, ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’-এর পরবর্তী ধাপে তাত্ত্বিক জ্ঞান থেকে ব্যবহারিক প্রয়োগের দিকে যাওয়া হবে। অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কেস স্টাডি নিয়ে কাজ করবেন এবং প্রকল্প স্ক্রিনিং, বিজনেস কেস তৈরি, আর্থিক কাঠামো প্রণয়ন, ঝুঁকি বণ্টন, বাজার সম্পৃক্ততা, দর-কষাকষি এবং সিদ্ধান্ত গ্রহণকারী, অর্থায়নকারী ও সম্ভাব্য বেসরকারি অংশীদারদের কাছে বিশ্বাসযোগ্য পিপিপি প্রস্তাব উপস্থাপনের দক্ষতা অর্জন করবে। নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এই সহায়তা চট্টগ্রাম ওয়াসার পিপিপি খাতে প্রকল্প বাস্তবায়ন ও কারিগরি জ্ঞান বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়াটার একাডেমি হলো ডাচ পানি খাত কর্তৃক প্রতিষ্ঠিত পানি পেশাজীবীদের জন্য একটি অলাভজনক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ৩০০ জনের বেশি সিনিয়র বিশেষজ্ঞের নেটওয়ার্কের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াটার একাডেমি তত্ত্ব এবং দৈনিক অনুশীলনের মধ্যকার ব্যবধান দূর করতে ইন্টারেক্টিভ প্রায়োগিক লার্নিং প্রোগ্রাম তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আইনমন্ত্রীকে স্বারকলিপি প্রদান এইচআরপিবির

প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


প্রবাসীদের অধিকার সুরক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের দাবি

প্রবাসী বাংলাদেশিদের দেশে থাকা বাড়িঘর, জমিজমা, অর্থ ও অন্যান্য সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং তাদের অধিকার সুরক্ষায় বিশেষায়িত ‘প্রবাসী ট্রাইবুনাল’ গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। 

এইচআরপিবির সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরি, এ এইচ ইমরুল কাওসার, মো. মাহবুবুল ইসলাম, রিপন বাড়ৈ, মো. মজিবুর রহমান, সৈয়দা শাহিন আরা লাইলি ও নাছরিন সুলতানা।

স্মারকলিপি গ্রহণ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

স্মারকলিপিতে বলা হয়, প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু দেশে এলে তারা নানা ধরনের হয়রানির শিকার হন এবং অনেক ক্ষেত্রে নিজস্ব সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত হন। 

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহল প্রবাসীদের জমি, বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখলেও দীর্ঘসূত্রতা ও জটিল বিচারিক প্রক্রিয়ার কারণে অনেক প্রবাসী কার্যকর প্রতিকার পান না। ফলে প্রবাসীদের একটি বড় অংশ দেশে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন এবং অনেকে তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এ প্রবণতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত সময়ে প্রবাসীদের আইনি অধিকার নিশ্চিত করতে পৃথক ‘প্রবাসী ট্রাইবুনাল’ গঠনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে প্রস্তাবিত ট্রাইবুনালের কাঠামো ও কার্যপদ্ধতি সম্পর্কেও কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে জেলা জজ বা সমমর্যাদার বিচারককে ট্রাইবুনালের বিচারক হিসেবে নিয়োগ, দেশ-বিদেশ থেকে সরাসরি বা ডিজিটাল মাধ্যমে অভিযোগ দায়েরের সুযোগ, ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি, ভার্চুয়াল শুনানির ব্যবস্থা এবং ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের সুযোগ রাখার প্রস্তাব করা হয়। 

এছাড়া, প্রবাসীদের সম্পত্তি জবরদখলের ঘটনায় ক্ষতিপূরণ আদায়, চলমান মামলা ট্রাইবুনালে স্থানান্তরের সুযোগ, বিচারিক কর্মকর্তার মাধ্যমে তদন্ত এবং প্রয়োজন হলে আবেদনকারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়ার ক্ষমতা ট্রাইবুনালকে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


শেরপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

শেরপুর, ২৫ আগস্ট ২০২৬ : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

এদিন স্কুল ও কলেজ প্রাঙ্গনে ২০টি গাছের চারা রোপণ সহ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি সহ আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারা বিতরণের আগে রোপণ, পরিচর্যা ও গাছের সঠিক যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাসমত আলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ, কেয়া নকরেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় জেলায় এবার ২৬ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফলো-অন এড়াতে লড়ছে শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ফলো-অন এড়াতে লড়ছে শ্রীলংকা

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফলো-অন এড়াতে লড়ছে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৫০৩ রানে জবাবে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৫ রান করেছে শ্রীলংকা। ফলে অন এড়াতে ২ উইকেট হাতে নিয়ে আরও ৩৯ রান করতে হবে লঙ্কানদের। সব মিলিয়ে ভারতের চেয়ে এখনও ২৩৮ রানে পিছিয়ে শ্রীলংকা।  

কলম্বোতে ভারতের প্রথম ইনিংস শেষ হবার পর দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৮ রান করেছিল শ্রীলংকা। ৮ উইকেট হাতে নিয়ে ৪৯৫ রানে পিছিয়ে ছিল তারা। ৫ রানে ব্যাট করছিলেন ওপেনার কামিল মিশারা।

তৃতীয় দিন ব্যক্তিগত ১৯ রানে ভারত পেসার প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন মিশারা। ৩৫ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকার স্কোর ১শ পার করেন পাসিন্দু সুরিয়াবান্দারা ও কামিন্দু মেন্ডিস। মেন্ডিসকে ৩২ রানে ফিরিয়ে ৮৭ রানের জুটি ভাঙ্গেন কৃষ্ণা।

নুতন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৮ রানের বেশি করতে পারেননি শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ভারত স্পিনার মানাভ সুথার শিকার হন তিনি।

অন্যপ্রান্তে রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন গত টেস্টে দিনেশ চান্ডিমালের কনকাশন হওয়া পাসিন্দু সুরিয়াবান্দারা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ভারত স্পিনার রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৯ চারে ৮০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে খালি হাতে সাজঘরে ফেরত পাঠান ভারত পেসার মোহাম্মদ সিরাজ। এতে ১৭৩ রানে সপ্তম উইকেট হারিয়ে ফলো-অনে শঙ্কায় পড়ে শ্রীলংকা।

অষ্টম উইকেটে ৫৭ রানের জুটিতে ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সোনাল দিনুশা ও কিশারা নুয়ান্থা। অষ্টম ব্যাটার হিসেবে নুয়ান্থা ১৮ রানে থামলে, শ্রীলংকার বাকী ২ উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার স্বপ্ন দেখছিল ভারত।

কিন্তু নবম উইকেটে লাহিরু কুমারার সাথে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করে শ্রীলংকার ফলো-অনের আশা বাঁচিয়ে রাখেন দিনুশা।

ক্যারিয়ারের পঞ্চম টেস্টে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬টি চার ও ২টি ছক্কায় ৮৫ রানে অপরাজিত দিনুশা। তার সঙ্গী কুমারার সংগ্রহ ৮ রান।
কৃষ্ণা ও সুথার ৩টি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%