ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্লোরিডায় আঘাতের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইসাইয়াস, বন্যার শঙ্কা


ফ্লোরিডায় আঘাতের পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ইসাইয়াস, বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানার পর ইসাইয়াস দুর্বল হয়ে পোস্ট-ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। ঝড়টি আলাবামার দিকে অগ্রসর হওয়ার সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, দমকা বাতাস এবং টর্নেডোর ঝুঁকি সৃষ্টি করেছে।

শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, ইসাইয়াসের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ কমে ঘণ্টায় প্রায় ৬৫ মাইল বা ১০০ কিলোমিটার হয়েছে। ঝড়টি ঘণ্টায় প্রায় ২০ মাইল বা ৩১ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে এটি টেনেসি উপত্যকার দিকে এগিয়ে যেতে পারে।

শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় প্যানহ্যান্ডল এলাকায় ইসাইয়াস আঘাত হানে। উপকূলে আছড়ে পড়ার সময় এটি ক্যাটাগরি ২ হারিকেন ছিল। পরবর্তীতে এটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ হারিকেনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত পোস্ট-ট্রপিক্যাল সাইক্লোনে রূপ নেয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডার প্যানহ্যান্ডল, দক্ষিণ আলাবামা এবং দক্ষিণ-পশ্চিম জর্জিয়ায় ভারী বৃষ্টির কারণে আকস্মিক, নগর এবং নদীসংলগ্ন বন্যার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তজুড়ে এসব এলাকায় ৪ থেকে ৮ ইঞ্চি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কিছু স্থানে বৃষ্টির পরিমাণ ১৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ফ্লোরিডার প্যানহ্যান্ডল, জর্জিয়া এবং ক্যারোলাইনা অঞ্চলে টর্নেডোর ঝুঁকিও বিদ্যমান।

ঝড়ের জলোচ্ছ্বাসের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। সর্বশেষ বুলেটিনে ফ্লোরিডার সান্তা রোসা-ওকালুসা কাউন্টি সীমান্ত থেকে সুয়ানি নদী পর্যন্ত উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বলা হয়েছে।

ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। পাওয়ারআউটেজ ডটইউএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, শনিবার ফ্লোরিডায় ২ লাখ ৩০ হাজারের বেশি, আলাবামায় ১ লাখ ৭০ হাজারের বেশি এবং জর্জিয়ায় প্রায় ৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ঝড়ের আঘাতের সময় বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা আরও বেশি ছিল।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাবামার টাসকালুসায় কলেজ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা বাতিল করেন। পরিবর্তে তিনি টেনেসিতে একটি জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

আটলান্টিক মহাসাগরে ২০২৬ সালের হারিকেন মৌসুমে ইসাইয়াস প্রথম হারিকেন হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে, প্রশান্ত মহাসাগরে মেক্সিকোর উপকূলের কাছে হারিকেন সিমনসহ আরও কয়েকটি ঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদেরা। এসব ঝড়ের গতিপথ ও তীব্রতা পরিবর্তিত হতে পারে। তথ্যসূত্র:

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপকের ভিডিও বার্তায় যন্তর মন্তরের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


দীপকের ভিডিও বার্তায় যন্তর মন্তরের নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে

সংকটের আগমন যে অনিবার্য, তা পূর্বেই উপলব্ধি করেছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। দিল্লির মাটিতে পা রাখার পূর্বে যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, সে বিষয়ে তার সুস্পষ্ট ধারণা ছিল। এছাড়া, শীর্ষ নেতৃত্ব যদি আটক হন, তবে আন্দোলনের নেতৃত্ব কে দেবেন, সেই বিষয়েও তিনি পূর্ব পরিকল্পনা করে রেখেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ অভিজিৎ দীপক, সৌরভ দাস এবং আশুতোষ রানাকে আটক করে। কিন্তু তার আগেই একটি পূর্ব রেকর্ড করা ভিডিও সিজেপির এক্স (টুইটার) হ্যান্ডলে প্রকাশিত হয়।

ওই ভিডিও বার্তায় দীপক ঘোষণা করেন, শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত থাকলে সিজেপির এই আন্দোলন ও বিক্ষোভের পরবর্তী নেতৃত্ব দেবেন দলের অর্গানাইজেশন ইন-চার্জ অজিঙ্কা শিন্ডে।

ভিডিওতে দীপককে বলতে শোনা যায়, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে হলো—আমি, সৌরভ দাস এবং আশুতোষ রানা গ্রেপ্তার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা এই প্রতিবাদ ও সিজেপি আন্দোলনকে নেতৃত্ব দেবে। দয়া করে সবাই তাকে অনুসরণ করবেন।’

কে এই অজিঙ্কা শিন্ডে?

মহারাষ্ট্রের আলিব্যাগ শহরের বাসিন্দা অজিঙ্কা শিন্ডে দীর্ঘ সময় ধরে অভিজিৎ দীপকের ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি আম আদমি পার্টি (আপ)-এর মহারাষ্ট্র টিমের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে গোয়াতে প্রথম অভিজিৎ দীপকের সঙ্গে তার পরিচয় ঘটে।

অজিত শিন্ডে তার কর্পোরেট চাকরি ছেড়ে পুরোদমে ‘আপ’-এর জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পর তিনি এক বছর গোয়া বিধানসভা নির্বাচনে সময় দেন।

যদিও সেই নির্বাচনে দলটি কোনো আসন জিততে পারেনি, তথাপি অজিঙ্কা দলটির প্রতি অবিচল থেকে পরবর্তীতে ‘আপ’-এর মহারাষ্ট্র ইউনিটের সঙ্গে কাজ শুরু করেন। এই সুবাদে তিনি মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন বলে জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপির এই বিক্ষোভের জন্য যথাযথ সময়ে অনুমতি না নেওয়ার কারণে দিল্লি পুলিশ অনুমতি দেয়নি। এর মধ্যে শনিবার সকালে মুম্বাই থেকে আসা বিমান থেকে দীপক, দাস ও রানাকে আটকের পাশাপাশি রাজধানীজুড়ে কঠোর পদক্ষেপ নেয় পুলিশ।

এর আগে গত ৮ অক্টোবর ব্যাঙ্গালুরুর সিজেপি বিক্ষোভে অংশ নেওয়া এবং নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও শনিবার সকালে গুরুগ্রামের বাসা থেকে আটক করে দিল্লি পুলিশ। এছাড়া যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করা বিক্ষোভকারীদের চত্বর থেকে জোর করে ধরে নিয়ে দিল্লির ছাত্রশাল স্টেডিয়ামে আটকে রাখা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর বিদেশী প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের শ্রমিক সংগঠনের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


চট্টগ্রাম বন্দর বিদেশী প্রতিষ্ঠানকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের শ্রমিক সংগঠনের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল (NCT) পরিচালনার দায়িত্ব বিদেশী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তারা এই সিদ্ধান্ত বাতিলের জন্য জোর দাবি জানান।

বিক্ষোভকারীদের বক্তব্য, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য একটি বড় হুমকি।

সমাবেশে উপস্থিত শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন কোনো চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে দেশীয় ব্যবস্থাপনায় বন্দরের পরিচালনার দাবি জানান। অন্যথায়, তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুমকি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপের ঘোষণা সিসিক প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপের ঘোষণা সিসিক প্রশাসকের

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উল্লেখ করেছেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশে এসে যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি, প্রবাসীদের বৈধ সম্পত্তি যাতে অন্যায়ভাবে দখল করা না হয়, সে বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ব্র্যাক আয়োজিত ‘Roots and Routes: Bangladesh’s present & future and contribution of UK migrants’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংসদীয় দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্য পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার ও পপলার অ্যান্ড লাইমহাউসের এমপি আফসানা বেগম। প্রতিনিধি দলে আরও ছিলেন লর্ড কুরবান হুসাইন ও এমপি শওকত আদম।

গোলটেবিল বৈঠকে সিলেটের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় আফসানা বেগম জানান, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূতরা বিভিন্ন সময়ে তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে সিলেটে প্রবাসীদের জমি দখল এবং বিমানবন্দরে হয়রানির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সিসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালু, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন দাবিও তিনি তুলে ধরেন।

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বাংলাদেশের চারজন সদস্য রয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়।

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। নারীরা যাতে শিক্ষকতা পেশায় আসতে পারেন, সে জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ তৈরি করা হয়েছিল। এর মধ্য দিয়ে নারী শিক্ষা ও ক্ষমতায়নের একটি নতুন যাত্রা শুরু হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে নারীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রমের ফলে সিভিল সার্ভিস, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। “যত বেশি নারীর ক্ষমতায়ন হবে, তত বেশি বাংলাদেশ এগিয়ে যাবে”—বলেন সিসিক প্রশাসক।

সিলেটে বসবাসকারী ও প্রবাসীদের যাতায়াতের সুবিধার কথা তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সমস্যা সমাধানে সরকার প্রকল্প গ্রহণ করেছে। রানওয়ের সমস্যা সমাধান হলে লন্ডন-সিলেট রুটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুরও চেষ্টা করা হবে। এতে প্রবাসীরা উপকৃত হবেন এবং সিলেট থেকেই সরাসরি যুক্তরাজ্যে যাতায়াতের সুযোগ আরও বাড়বে।

তিনি বলেন, বিমানবন্দরে যাতে প্রবাসীরা কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাসীদের বৈধ জমি যাতে কেউ দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিসিক প্রশাসক। তিনি বলেন, প্রবাসীদের জমি দখল কিংবা জমি-সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রশাসন তাদের পাশে থাকবে। এ ধরনের অভিযোগ সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখবে।

যুক্তরাজ্যে বসবাসকারী সিলেটের বিভিন্ন নির্বাচনী এলাকার বাসিন্দাদের এসব তথ্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো. জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালা, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ, ইউকেবিইটির কমিউনিকেশন অফিসার তুহফা হুসাইন নোভা, এমবিসিওএসের প্রতিনিধি নুরুল আমিন এবং ব্র্যাকের কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ছাত্রলীগের ৬ নেতাকর্মী মিছিলের প্রস্তুতির সময় আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সিরাজগঞ্জে ছাত্রলীগের ৬ নেতাকর্মী মিছিলের প্রস্তুতির সময় আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিছিলের প্রস্তুতি চলাকালীন সময়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পলাশডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্নবাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে সাইদুল ইসলাম (২২), পঞ্চসোনা এলাকার সাইদুল ইসরামের ছেলে নাজমুল ইসলাম (২০), হাটসারটিয়া গ্রামের হাসান মোল্লার ছেলে সিরাজ মোল্লা (১৮), পূর্বমোহনপুর গ্রামের জাহাঙ্গীর সেখের ছেলে রাকিব শেখ (১৮), মুলিবাড়ি গ্রামের বুদ্দু সেখের ছেলে নাজমুল আকন্দ (১৯) এবং একই গ্রামের শাহ জামালের ছেলে শরিফুল ইসলাম (১৮)।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাসমত আলী জানান, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি চলাকালে স্থানীয়দের সহায়তায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%