ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাউজান থানা পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১


রাউজান থানা পুলিশের সফল অভিযানে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার ১

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে রাউজান থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে অভিযান পরিচালনা করে আব্দুর রহিম বাদশা (৩২)-কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর লাগবে উড়োজাহাজ চুক্তিতে, উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


১০ বছর লাগবে উড়োজাহাজ চুক্তিতে, উদ্যোগের তাগিদ পর্যটনমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের লক্ষ্যে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, যদি এখনই ক্রয়চুক্তি সম্পন্ন না হয়, তাহলে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি আগামী কয়েক বছরে উড়োজাহাজ সংকটে পড়তে পারে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যরা সব ধরনের কেনাকাটা ও প্রকল্প গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত ২০ বছরে জবাবদিহির ধারাবাহিকতা না থাকার কারণে পরিকল্পনাহীনভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার প্রতিটি ক্রয়প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

বিমান কেনার প্রসঙ্গে তিনি জানান, নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করে বহরে যুক্ত করতে প্রায় ১০ বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে বর্তমানে ব্যবহৃত উড়োজাহাজগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাই এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

মন্ত্রী দাবি করেন, উড়োজাহাজ কেনার জন্য সরকারকে সরাসরি অর্থ ব্যয় করতে হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজস্ব আয় থেকে ধাপে ধাপে এ অর্থ পরিশোধ করবে। সরকার শুধু গ্যারান্টর হিসেবে দায়িত্ব পালন করবে।

অতীতে কেনা অপ্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সামগ্রীর বিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, এ জন্য প্রায় ২ হাজার একর জমির প্রয়োজন হবে। বড় আকারের উড়োজাহাজ ওঠানামার উপযোগী রানওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিলেন ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিলেন ছাত্রদল নেতা

রাজধানী ঢাকার গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার নামিয়ে সেটিতে আগুন লাগিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনার নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফর।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার ফ্লাইওভারের ওপর এই কার্যক্রমটি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফুলবাড়িয়া মার্কেটের পাশে ফ্লাইওভারের রেলিংয়ে শেখ হাসিনা, শেখ মুজিব ও বাহাউদ্দীন নাসিমের ছবি সংবলিত একটি ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারটি লক্ষ্য করে ছাত্রদল নেতা জাফর ফ্লাইওভারে উঠে সেটি নামিয়ে আগুনে পুড়িয়ে দেন।

এ সময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর মন্তব্য করেন, "এই দেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমরা রাখব না। খুনি হাসিনা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। জনগণের প্রতিরোধের মুখে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।"

তিনি আরও বলেন, "নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। তাদের প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু, শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণা এবং সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (এসটিসি) মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটির উদ্বোধন করা হয়।

নবগঠিত এই ফোরাম অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণামূলক চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করবে। পাশাপাশি, বিভিন্ন সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক এবং অ্যাকাডেমিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানোই ফোরামটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শামীম আক্তার মন্তব্য করেন, ‘বিভাগের চেয়ারম্যান হিসেবে আমি বিশ্বাস করি, ডিআইইউ ইকোনমিক্স ফোরাম শিক্ষার্থীদের অর্থনৈতিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক এবং বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের প্রত্যাশা, এই ফোরাম শুধুমাত্র একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে নয়, বরং জ্ঞান, উদ্ভাবন, গবেষণা এবং পেশাগত উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডিআইইউ ইকোনমিক্স ফোরাম ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও গতিশীল অ্যাকাডেমিক পরিবেশ তৈরিতে অবদান রাখবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকিন।

এছাড়া, উপস্থিত ছিলেন ডিআইইউর পরিচালক, শিক্ষার্থী কল্যাণ বিভাগ ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী (ইংরেজি বিভাগ) এবং সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নতুন এই ফোরামের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ, অ্যাকাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় মানবাধিকার পরিষদের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাশেদের ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় মানবাধিকার পরিষদের তীব্র নিন্দা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের দ্বারা প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, "বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও জাতির কল্যাণে অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করে আসছে।" পত্রিকাটির ভূমিকা দেশের প্রিন্ট মিডিয়ায় অনন্য বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, "গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকারের জুলুম ও নির্যাতনের শিকার হয়ে পত্রিকাটি দীর্ঘ সময় বন্ধ ছিল। বর্তমানে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে পত্রিকাটি।" তবে, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, কিছু স্বার্থান্বেষী মহল এ অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এ এম এম মোস্তফা কামাল এবং মহাসচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%