প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের মৃত আবদুল মোসাব্বের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী রুজি বেগম (৩৬)। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে।
পুলিশের সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ নওধার মাঝপাড়া গ্রামের আব্দুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচে এবং বাড়ির পুকুর পাড়ে বাঁশের নিচের গর্ত থেকে একাধিক বস্তাভর্তি ২০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আবারও রমরমা মাদক বাণিজ্য শুরু করেন। নিজ বসতবাড়িতে কৌশলে মদের বড় চালান মজুদ করে বিভিন্ন স্পটে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে মাদক বিক্রি করতেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘আব্দুল হক একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন