প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয় আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, তিনি অধিনায়ক ও কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যা আধুনিক সেনাবাহিনী গঠনে সহায়ক হবে।
সেনাবাহিনী প্রধান উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন করেন এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে।
স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন