প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যবিপ্রবিতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের দ্বারা দ্রুত পদোন্নতির দাবি উত্থাপন করা হয়েছে। ছবি: আরটিভি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক শিক্ষার্থীদের আয়োজিত মৌসুমি ফল উৎসবে, তারা উপাচার্যের সামনে তাদের দীর্ঘদিন প্রাপ্য পদোন্নতি না পাওয়া, অস্থায়ী পদ স্থায়ীকরণ, এবং শিক্ষা ছুটির জটিলতা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর সমস্যা গুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, এছাড়াও যবিপ্রবিতে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, "আমাদের যবিপ্রবিয়ানরা ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ স্থানে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে কিছু আক্ষেপ রয়েছে। অনেকেই দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি পাচ্ছেন না। দুই-তিন বছর পেরিয়ে গেলেও তাদের পদোন্নতি আটকে আছে।"
তিনি আরও বলেন, "বাইরে থেকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে কর্মরতদের পদ স্থায়ী করা হচ্ছে না। আমাদের অনেকেই স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেও শিক্ষা ছুটির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন।" এই কারণে, তারা উপাচার্য এবং উপ-উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "আপনারা যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন শিক্ষক ও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের চেয়ে বেশি এই বিশ্ববিদ্যালয়কে আর কেউ ভালোবাসতে পারে না।।"
তিনি আরও বলেন, "আপনারাই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে এটিকে আরও এগিয়ে নিতে পারেন। শিক্ষা ছুটি ও পদোন্নতি-সংক্রান্ত বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের আইনগত কাঠামোর মধ্যে থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব। সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে।"
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "আজ যেসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সেগুলো শুধু যবিপ্রবিয়ানদের সমস্যা নয়; এগুলো আমাদের সবারই দাবি। আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।"
তিনি যোগ করেন, "তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের দায়িত্ববোধ।"
উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আপনারা যেভাবে অনুভব করবেন, অন্যরা সেভাবে করবে না। আমি আশা করি, আপনারা সেই দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন