প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা, বিকাশ এবং এ ক্ষেত্রে সক্রিয় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও স্মরণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’। এ উৎসবের আয়োজন করা হয়েছে ফারসি ভাষা ও সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, অনুবাদক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে।
আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা ২০২৬’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে এ উৎসব, যা বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফারসি ভাষা ও সাহিত্যে বাংলাদেশের যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সক্রিয় ভূমিকা রাখছেন, তাঁদের অবদানকে তুলে ধরা এবং যথাযথ স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যে রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। আশা করা হচ্ছে, এ উৎসবটি নতুন প্রজন্মের কাছে এ ভাষার সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে পরিচিত করার পাশাপাশি আগ্রহী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবে।
উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর, ২০২৬। আগ্রহীরা নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারবেন www.qandeparsi.bd ওয়েবসাইটে।
প্রতিটি বিভাগে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ইরানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে।
উৎসবটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে আন্জুমানে ফারসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন