প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিন ইরানের ব্যাংক সাদেরাতের হামবুর্গ শাখার লাইসেন্স বাতিল করেছে। ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এই পদক্ষেপটি নিষেধাজ্ঞার কারণে নেওয়া হয়েছে।
আগে সেপ্টেম্বর মাসে, বাফিন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেপাহর জার্মান শাখাকে দেউলিয়া ঘোষণা করেছিল।
বাফিন জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন এবং চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনে ব্যর্থ হওয়ার কারণে গত বছর ব্যাংক সাদেরাতের লাইসেন্স বাতিল করা হয়েছিল।
সংস্থাটি আরও জানায়, গত মাসে হামবুর্গের একটি আদালত ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে ফেলার জন্য একজন লিকুইডেটর (তত্ত্বাবধায়ক) নিয়োগ করেছে।
বাফিনের ভাষ্য অনুযায়ী, এর ফলে প্রতিষ্ঠানটি আর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে না।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে ১৩ জন কর্মী কর্মরত ছিলেন। ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ছয় কোটি ২৪ লাখ ইউরো, যা মার্কিন মুদ্রায় প্রায় ৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার ডলার।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন