প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস চুয়াডাঙ্গায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ।
এদিন সকাল ১০টায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর থেকে একটি র্যালি বের হয়। পরে অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সমন্বয়কারী নাজমুল কবির। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহজাহান আলী এবং ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান।
দিবসটির সম্মানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী এবং দরিদ্র মানুষের মাঝে পরিবেশন করা হয় গাছের চারা। ব্রিটিশ কাউন্সিল ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন