ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হামলা-মারধরের পর স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ যুবকের


হামলা-মারধরের পর স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ যুবকের

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হামলা এবং মারধরের পর নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আব্দুল কাদির (২২) নামের এক যুবক।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব গুরুতর অভিযোগ করেন।

আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি

এছাড়াও, এ ঘটনায় কমলগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগও করেছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদির বলেন, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার সাথে বাড়িতে চলে আসার পর থেকেই তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

তার দাবি অনুযায়ী, সোমবার দুপুরে স্ত্রী ও স্বজনদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি দাওয়াতে যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় তার শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে তিনি এবং তার সঙ্গে থাকা আরো কয়েকজন ব্যক্তি আহত হন।

আব্দুল কাদিরের অভিযোগ, হামলার সময় তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রীর স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: পাঁচ শিক্ষকেই ৫ শত ৫০ শিক্ষার্থীর পাঠদান, শিক্ষক সংকটে ভুগছে ভাণ্ডারিয়ার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়

পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

ইরানে যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের দাম। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবারো নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর জ্বালানি তেলের দাম দ্রুতভাবে বাড়তে শুরু করে।

সোমবার সকালে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড ফিউচার’ ব্যারেল প্রতি ৩.২১ ডলার বা ৪.২২ শতাংশ বেড়ে ৭৯.২২ ডলারে পৌঁছায়। অন্যদিকে, মার্কিন ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৩.০৪ ডলার বা ৪.২৬ শতাংশ বেড়ে ৭৪.৪৫ ডলারে দাঁড়ায়।

বিশ্বের জ্বালানি তেলের চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পরিবহন হচ্ছে হরমুজ প্রণালি দিয়ে। তাই হরমুজ প্রণালিতে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বৃদ্ধি পায়।

যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে গত মার্চে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু যুদ্ধবিরতির পরে তা দ্রুত কমে ৭০ ডলারে নেমে আসে।

যদি যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পায় এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদামাখা পথে আটকে বহর, কাঁধে চড়েই বিয়ের মণ্ডপে বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


কাদামাখা পথে আটকে বহর, কাঁধে চড়েই বিয়ের মণ্ডপে বর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় কাদামাখা রাস্তায় আটকে পড়ে একটি বরযাত্রীর বহর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে বর অন্যের কাঁধে চড়েই বিয়ের আসরের উদ্দেশ্যে রওনা দেন।

সোমবার (১৩ জুলাই) ওই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) ভাটিগ্রাম এলাকার বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কাঁচা রাস্তার বেহাল চিত্র সামনে আসে। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ার ফলে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তার যেসব স্থানে কাদা বেশি ছিল, সেখান থেকে অন্যের কাঁধে চড়ে পথ পাড়ি দেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর তিনি একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয়দের দাবি, যদি দ্রুত সড়কটি সংস্কার না করা হয়, তবে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে।

বরের বন্ধু নাজি বলেন, বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গিয়েছিল। কোনো যানবাহন চলার উপযুক্ত সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিতে হয়েছে। তিনি এভাবে প্রায় এক কিলোমিটার রাস্তার পেরোতে বাধ্য হয়েছেন যা দীর্ঘদিনের দুরবস্থার ফল।

স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম বলেন, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই এই রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

তিনি আরও বলেন, বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেক জায়গায় ধান রোপণ করা যায় না। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছে। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মুলতবি, আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


সংসদের অধিবেশন মুলতবি, আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত

সংসদ ভবন, ১৩ জুলাই, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ১৪ জুলাই, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের সরকারি অনুমোদন পেল সেই শিক্ষকের বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ এম


বান্দরবানের সরকারি অনুমোদন পেল সেই শিক্ষকের বিদ্যালয়

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় আলোচিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি সরকারী স্বীকৃতি পেয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানতে পারা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৩ জুলাই (সোমবার) থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারী ঘোষণা করা হলো। একই সঙ্গে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করার প্রক্রিয়া শুরু হবে। তবে আত্তিকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরীর পরিবর্তন ঘটানো সম্ভব হবে না।

এবারের আগে, গত ২৮ জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বিদ্যালয়টি জাতীয়করণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের ব্যতিক্রমী সংগ্রামের কাহিনী দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় তারা নিয়মিত বেতন পরিশোধে অক্ষম। এই কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে দীর্ঘদিন সংকট চলছে।

এ সংকট মোকাবিলার জন্য ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে যে আয় হয়, তার বড় অংশ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে দিয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রধান শিক্ষকের এই উদ্যোগটি দেশজুড়ে প্রশংসা অর্জন করেছে। পরে স্থানীয় প্রশাসন বিদ্যালয়ের জন্য একটি বোটের ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ ও ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে, তিনি শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%