প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হাকিমপুর হিলির জিলাপি পট্টি এলাকার একাধিক ফেনসিডিল মামলার আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক মাদক মামলা দায়ের করেছে। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে র্যাব (RAB) ও পুলিশের দায়ের করা একাধিক ফেনসিডিল-সংক্রান্ত মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। হাকিমপুর থানার সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর পর থেকেই তিনি আত্মগোপন করেছেন এবং দীর্ঘদিন ধরে পলাতক হিসেবে তালিকাভুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। অন্যদিকে, একটি গোপন সূত্র জানায়, আলমগীর হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। তারা মনে করেন, যদি সত্যিই তিনি দেশত্যাগের চেষ্টা করেন, তাহলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। তবে এ বিষয়ে আলমগীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান, "আমার কিছু করতে পারলে করেন আমি জাবোই আমাকে কেউ ঠেকাতে পারবে না।" এমন ঘটনায় প্রশ্ন উঠছে, আইনের কাজ কি শুধু মামলা দেওয়া নাকি উপযুক্ত সাজা প্রদান?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন