প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের হিমছড়ি সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার হলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হিমছড়ি ভাঙার মোড় এলাকার এক্সোটিকা সাম্পান সংলগ্ন সৈকত পয়েন্টে সাগরের জোয়ারের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন এবং উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
নিহত নাফিসুর রহমান নিবিড় রাজধানীর আজমপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর (বুধবার) বিকেলে ঢাকা থেকে আসা একদল পর্যটক হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর সংলগ্ন সৈকত পয়েন্টে গোসল করতে নামে। সাগরের প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকলে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিবিড়সহ কয়েকজন নিখোঁজ হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন