প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড এবার শতবর্ষে প্রবেশ করেছে। তবে নিউইয়র্কে ঝড়-বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) আয়োজনটি পিছিয়ে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হবে এই বর্ণাঢ্য আয়োজন।
এবারের প্যারেডে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল বেলুন ও ভাসমান আকৃতি প্রদর্শিত হবে। নতুন আকর্ষণের মধ্যে রয়েছে ব্লু হিপোপটেমাস, মিকি মাউস, হ্যালো কিটি, ব্লুই ও মিনিয়ন। প্রয়াত জলহস্তী ফিওনার স্মরণে বিশেষ আয়োজনও রাখা হয়েছে।
এছাড়া নয়টি জনপ্রিয় ব্রডওয়ে মঞ্চনাটকের পরিবেশনা নিয়ে ১০ মিনিটের বিশেষ সংগীত আয়োজন থাকবে। মেগান মোরোনি, টেডি সুইমস, কুইন লতিফাহ, কেকে পামার ও জিমি ফ্যালনের মতো তারকারা এতে অংশগ্রহণ করবেন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাদ্যদলও প্যারেডে অংশগ্রহণ করবে।
১৯২৪ সালে নিউইয়র্কে এই প্যারেডের সূচনা হয়েছিল। প্রথম আয়োজনে উপস্থিত ছিল চিড়িয়াখানার প্রাণী, বাদ্যদল ও সান্তা ক্লজ। পরবর্তীতে ১৯২৭ সালে বিশাল বেলুন যুক্ত হয়। এবার শতবর্ষ উপলক্ষে পুরোনো ঐতিহ্যের পাশাপাশি নতুন আয়োজনেও থাকবে নানা চমক।
শনিবারের (২৮ নভেম্বর) প্যারেডটি সরাসরি সম্প্রচার করবে এনবিসি। অনুষ্ঠানটি অনলাইনেও দেখা যাবে।
সূত্র: এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন