প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্রে সংলগ্ন পদ্মানদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যান্য অভিযানের মাধ্যমে এই জরিমানা কার্যকর করেন।
জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মানদীতে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আলম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত গাড়িটি তাকে ফেরত দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান বলেন, "অবৈধভাবে মাটি উত্তোলনে অভিযোগে জরিমানা করে ব্যবহৃত জব্দকৃত গাড়ি তাকে দেওয়া হয়েছে।" এ সময় অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন