প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ মশিউর রহমান নামে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের কাছে।
মোহাম্মদ মশিউর রহমান (৫৯) রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তার বাবার নাম মোজাম্মেল হক এবং তার বাসস্থান নগরীর মিয়াপাড়া এলাকার পাইপের মোড়ে।
আহত মশিউর রহমান জানান, তিনি মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে গুলি ছুঁড়তে দেখেন।
তিনি দাবি করেন, তার দিকে গুলি করা হয়নি। বরং অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীরে লাগে। গুলিটি তার বাঁ পাশের পাঁজরের ঠিক নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি হাসপাতালে আছেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত জানতে মিয়াপাড়া এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরনের গেঞ্জিতেও গুলির ছিদ্র দেখা গেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মিয়াপাড়া এলাকায় পুলিশের দল পাঠানো হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন