প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাস এবং মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় যানবাহনের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহত হওয়ার কোনো খবর নেই। পুলিশ এসব ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
শনিবার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে চলন্ত একটি বাসে গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের বসিলা সড়কে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, ভোরে বসিলা সড়কের পাশে একটি গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন