প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্ণীপুর পৌর শহরের লক্ষ্ণীপুর পৌর জনকল্যাণ একাডেমিতে রড, গ্রিল ও জানালা কাটার অভিযোগে মো. সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করার পর স্থানীয়রা তাকে আটক করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। আটক হওয়া সজিব পৌর শহরের বাঞ্চানগর এলাকার সোহেলের ছেলে, যার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিদ্যালয়ের বিভিন্ন স্থানে লোহার রড ও গ্রিল কাটার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত যুবককে শনাক্ত করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লক্ষ্ণীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। বিদ্যালয়ের অফিস সহায়ক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফ হোসেন এবং সহকারী শিক্ষক তাইবুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক সজিব বলেন, "টাকার প্রয়োজন হওয়ায় তিনি বিদ্যালয়ের গ্রিল, জানালা ও রড কাটার চেষ্টা করেন।" তিনি দাবি করেন যে, এর আগে কখনো চুরি করেননি এবং বলেন, "এ কাজ অন্যায় হয়েছে।" লক্ষ্ণীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন