প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে মক্ক চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, যেন তারা এই দেশ বিরোধী আয়োজনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
গতকাল সোমবার সন্ধ্যায় পুরনো পল্টন এলাকায় ‘বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলনের’ ব্যানারে এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক আন্দোলনকারী হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘চট্টগ্রাম বন্দর, বিদেশিদের দেব না’, ‘আমার মাটি আমার মা, মার্কিন ঘাঁটি হবে না’ ইত্যাদি স্লোগান উচ্চারণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন