প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে দুবাইয়ে একটি বিলাসবহুল আবাসন প্রকল্প ‘শাহরুখজ রেসিডেন্সেস’ নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনের দিনেই সব পেন্টহাউস বিক্রি হয়ে গেছে। প্রতিটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি। এই পেন্ট হাউসগুলোর নকশা করেছেন শাহরুখের স্ত্রী এবং খ্যাতনামা অন্দরসজ্জাবিদ গৌরী খান।
১১ নভেম্বর দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরী খান, নির্মাতা করণ জোহর এবং ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর। উদ্বোধনী আয়োজনেই নির্মাতা প্রতিষ্ঠান ড্যানিউব প্রপার্টিজ সব পেন্টহাউস বিক্রির ঘোষণা দেয়।
দুবাইয়ের মেরিটাইম সিটিতে অবস্থিত এই আবাসন প্রকল্পটি সমুদ্রতীরবর্তী বিলাসবহুল জীবনযাপনের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। পেন্টহাউস ছাড়াও এখানে স্টুডিও এবং এক থেকে তিন শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট থাকবে। এসব আবাসনের প্রারম্ভিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার দিরহাম। ক্রেতাদের জন্য নির্মাণকালে ৩০ শতাংশ এবং হস্তান্তরের সময় বাকি ৭০ শতাংশ পরিশোধের সুযোগ রয়েছে।
প্রকল্পটিতে বাসিন্দাদের জন্য ৪০টিরও বেশি বিশেষ সুবিধা রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে ছাদে বিশেষ ক্লাব, ব্যক্তিগত প্রমোদতরি, সুইমিংপুল, শরীরচর্চার ব্যবস্থা, শিশুদের পরিচর্যাকেন্দ্র এবং সাইকেল ও হাঁটার পথ। এছাড়া সুস্থতা ও শরীর পুনরুদ্ধারের জন্য বিশেষ কেন্দ্র থাকবে, যেখানে ক্রায়োথেরাপি, ইনফ্রারেড সনা ও অন্যান্য আধুনিক সুবিধা পাওয়া যাবে।
গৌরী খান জানিয়েছেন, পেন্টহাউসগুলোর নকশায় আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যের সমন্বয় রাখার চেষ্টা করেছেন তিনি। সমুদ্রতীরের পরিবেশকে কাজে লাগিয়ে ঘরগুলোকে আকর্ষণীয় করে তোলার লক্ষ্য ছিল তাঁর। অন্যদিকে, শাহরুখের কাছে প্রকল্পটি বাণিজ্যিক ভবন থেকে আবাসন খাতে তাঁদের ব্র্যান্ডের নতুন যাত্রা। এর আগে ২০২৫ সালে দুবাইয়ে শাহরুখের নামের একটি বাণিজ্যিক ভবনও উদ্বোধনের দিন বিক্রি হয়ে গিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন