প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, ‘কাঞ্চননগরে আমি যেতে চাই। কারণ কয়েকজনকে ধরলাম, তাদের বাড়ি কাঞ্চননগর। তাই প্রোডাকশন হাউজ বন্ধ করতে হবে, সেটা যেন না থাকে। কাঞ্চননগরকে সন্ত্রাসীদের অভয়াশ্রম বা সন্ত্রাসী তৈরির আঁতুড়ঘর হিসেবে যে দুর্নাম দেওয়া হয়েছে, তা দূর করতে হবে।’
সোমবার বিকেলে উপজেলার কাঞ্চনগর মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফটিকছড়ি থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) সুমন দে-এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।
এ সময় কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হান্নান চৌধুরী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক তালুকদার, ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইরান কাদের চৌধুরী, মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন