প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স এবং কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এই পৃথক ঘটনাগুলো ঘটে। তবে এসব ঘটনায় হতাহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।
পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের কাজ চলছে।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পেয়ে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা মো. শাহজাহান জানান, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুরে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন