প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির একটি রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের একটি উল্লেখযোগ্য জয়কে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে রোববার চিহ্নিত করেছেন ফ্রান্সের ইউরোপবিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ।
তিনি ভোটারদের প্রতি বিনয়ের সঙ্গে শোনার আহ্বান জানিয়ে রাজনীতিকদের প্রতি একটি বার্তা দিয়েছেন।
এটি খবর বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
অভিবাসনবিরোধী এএফডি দলটি জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে একটি বড় ব্যবধানে জয় লাভ করেছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডি ও জেডডিএফ-এর প্রাথমিক পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেঞ্জামিন হাদ্দাদ মন্তব্য করেছেন, ‘জার্মানির একটি রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয় ইউরোপের জন্য একটি গুরুতর মুহূর্ত।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের বিনয়ের সঙ্গে মানুষের ক্ষোভ, উদ্বেগ ও ভয়কে শুনতে হবে এবং সেগুলোর জবাব দিতে হবে।’
হাদ্দাদ আরও উল্লেখ করেছেন, ‘আমরা আমাদের ইতিহাস ভুলে যেতে পারি না। ফ্রান্স ও জার্মানির নেওয়া সিদ্ধান্তগুলোর পেছনে এ ইতিহাসই মূল শিক্ষা।’
এআরডি ও জেডডিএফ-এর পূর্বাভাস অনুযায়ী, স্যাক্সনি-আনহাল্টে এএফডি প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছে। ফলে, দলটির ভোটের হার আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী সিডিইউ পেয়েছে প্রায় ১৮ শতাংশ ভোট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন