প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি এবং ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, শনিবার ভোরে র্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদ পেয়েছিল যে, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে, তারা কৌশলে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় দুই নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মোঃ আমিনের মেয়ে সমছিদা (১৭) এবং ছালেহ আহম্মেদের স্ত্রী লায়লা খাতুন (৪৭)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের তল্লাশি করে এবং তাদের দেখানো স্থান থেকে আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সমছিদার পরিহিত সেলোয়ারটির ডান কোমরে একটি সাদা ছোট কৌটার ভিতর ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত লায়লা খাতুনের দেখানো মতে, তার বসতঘরের সামনের কক্ষের আলনার পিছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন