প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে সব সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয় এসময় উপজেলা বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের আনন্দ ও সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা প্রতিমন্ত্রী ড.এম,এ,মুহিত। র্যালিটি বিসিক বাসস্টাণ্ড সংলগ্ল প্রগতি ক্লাব থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রর্দশনী ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম,এ,মুহিত। উপজেলা প্রশাসন এ ফুটবল ম্যাচের আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশোনার ( ভূমি) ফরিদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু,সাধারাণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এসময় অতিথি বৃন্দ সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত ডিসপ্লে উপভোগ করেণ। দুপুরে উপজেলার নুকালিতে অবস্থিত সিএসএফ সেন্টারে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম,এ,মুহিত সভাপতিত্ব করেন সিএসএফ গ্লোবালের নির্বাহি সদস্য মো: আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা শারমিন। বেলা ২ টায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে। বিকেল ৩ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার,যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ও শাহজাদপুর উপজেলা বিএনপির অংশ গ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম,এ,মুহিত এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন প্রমূখ। সংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমি ও শাহমখদুম বাউল একাডেমির শিল্পীবৃন্দ।
মো: রাসেল সরকার
শাহজাদপুর,সিরাজগঞ্জ
মোবা:০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ: ০৭.১১.২০২৬খ্রি:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন