প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোটা আওয়ামী লীগ এখন এক ‘নয়ন’ আতঙ্কে অস্থির হয়ে পড়েছে। বিএনপির ভয়ে তাদের আতঙ্কের মাত্রা কতটা বেড়ে গেছে, তা নিয়ে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সাবেক প্রেস সচিব তারিক চয়ন তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে লেখেন, জুলাই-আগস্টের পর, প্রায় দুই বছর আগে ভারতের একজন শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি জানতে চেয়েছিলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে পারে? ওই কূটনীতিক স্মিত হেসে উত্তর দিয়েছিলেন, বিএনপি যতটুকু চাইবে...
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তারিক চয়ন আরও উল্লেখ করেছেন, কূটনীতিকের ওই বক্তব্য শুনে তাঁর মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মাতা-পুত্রের ছবি ভাসছিল। তিনি আওয়ামী লীগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ‘বাপের চাকর’, খালেদা জিয়াকে ‘এতিমের টাকা চোর’, ‘মদখোর’ এবং তারেক রহমানকে ‘পলাতক চোর’, ‘জঙ্গি’ আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ। এখন তাদেরকে বিএনপির কাছে হাজিরা দিতে হচ্ছে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য।
তারিক চয়ন প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জে জঙ্গিদের তাণ্ডব বাদ দিলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকে মনে করিয়ে দিচ্ছে না? পালিয়ে থেকে হুংকারের নামে ফেসবুক-টিকটকে অলস সময় কাটানো, ইউটিউবারদের দিয়ে আষাঢ়ে গল্প প্রচার করা এবং মিছিল দেখাতে মুখে মাস্ক পরে ভোঁ দৌড়ানো—এসবের বাইরে আওয়ামী লীগের মাঠে, রাজপথে, জনসভায় কোথায় উপস্থিতি?
সবশেষে তারিক চয়ন লিখেছেন, যদিও মহাভারতের শকুনি মামার ন্যায় তাদের কূটকৌশল থেমে নেই। তিনি উল্লেখ করেছেন, গতকাল পত্রিকায় পড়েছেন, বিএনপি মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন হাতে-নাতে ধরে কয়েকজন সন্ত্রাসীকে পুলিশের কাছে দিয়েছেন। গত কয়েক দিন ধরেই এমন অনেক ঘটনা ঘটছে। তবে মজার বিষয় হলো, এক ‘নয়ন’ আতঙ্কে গোটা আওয়ামী লীগ অস্থির হয়ে পড়েছে। সেক্ষেত্রে, বিএনপির ভয়ে তারা কতটা আতঙ্কিত, তা ভাবার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন