ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রেলসেবা ৪৯ জেলা থেকে ৬৪ জেলায় বিস্তৃতির চেষ্টা চলছে: রেল প্রতিমন্ত্রী


রেলসেবা ৪৯ জেলা থেকে ৬৪ জেলায় বিস্তৃতির চেষ্টা চলছে: রেল প্রতিমন্ত্রী

বিগত সময়ে রেল ট্র্যাক বৃদ্ধি করা হয়েছে, তবে সেই পরিমাণ লোকোমোটিভ (ইঞ্জিন) বা ক্যারেজ (কোচ) সংগ্রহ করা হয়নি। তবে বর্তমানে চালু করা সরকার রেলের সেবার মান বৃদ্ধি করতে নিরলস কাজ করছেন জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শুক্রবার রাতে নেত্রকোনা রেলওয়ে বড় স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

যাত্রী সেবার উন্নতির লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নেত্রকোনা জেলার তিনটি রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি মোহনগঞ্জ, বারহাট্টা এবং সর্বশেষ নেত্রকোনা বড় স্টেশন পরিদর্শন করে সেখানে অব্যবস্থাপনার দ্রুত সমাধানের নির্দেশনা দেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পাবলিক টয়লেট নতুন করে করার উদ্যোগ সহ যাত্রী বিশ্রামাগার ও স্টেশনের উন্নতির আশ্বাস প্রদান করেন তিনি।

নেত্রকোনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, 'রেলের ইন্টারনেট সেবা বৃদ্ধি সহ রেলসেবা যা বর্তমান ৪৯টি জেলা থেকে বর্ধিত করে ৬৪ জেলাতেই এটি নিয়ে যাওয়ার চেষ্টা করছি।'

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকা রেলওয়ের লক্কড়-ঝক্কড় পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে তিনি বলেন, 'সারা দেশেই আমরা যাত্রী সেবার মান বৃদ্ধি করতে চাই। এ জন্য কিছু কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে চাই। তবে যেগুলি ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন, সেগুলি করে দেখবো সেগুলোর গ্রহণযোগ্যতা কত যথেষ্ট। সারা দেশে যে দাবিগুলো রয়েছে, কোনটার পর কোনটা করতে হবে তা পর্যালোচনা করে বাস্তবায়নের চেষ্টা করছি। তবে ট্রেনের কাজগুলোর আন্তর্জাতিক টেন্ডার হয়, যা সম্পন্ন হতে দুই থেকে তিন বছর সময় নেয়। এই কারণে আমরা পুরোনো লোকোমোটিভগুলোকে মেরামত করে কাজে লাগানোর চেষ্টা করছি।'

পূর্বধলার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'ডেপুটি স্পিকার সাহেব ১২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের আবেদন জানিয়েছেন। আমিসহ রেলওয়ের ঊর্ধ্বতনরা সেটি পরিদর্শন করেছি। ফিজিবিলিটি স্টাডি চলছে, তাই এখনই বলা যাচ্ছে না হয় কি হবে। আমরা যদি দেখি এটি জনগণের জন্য খুব উপকারী ও যাত্রী সেবার প্রয়োজন, তাহলে আমরা এটি নিয়ে কাজ করবো। আমরা এমন কিছু করতে চাই না যা মানুষের জন্য অপচয় হবে।'

কিশোরগঞ্জের একটি আন্তঃনগর ট্রেন জারিয়া পর্যন্ত সম্প্রসারণের প্রসঙ্গে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, 'দাবি-দাওয়া সবারই থাকবে, আমরা যাচাই-বাছাই করে দেখবো কার কতটুকু প্রয়োজন। সে অনুযায়ী কাজ চলছে।'

স্টেশন পরিদর্শনের সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেল প্রতিমন্ত্রী তার নিজ জেলা হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলার হাওর পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৪ এম


মমতার তৃণমূল কার্যালয় বিদ্রোহীদের দখলে

কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’ দখল করে নিয়েছেন দলের বিদ্রোহী নেতারা।

শুক্রবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদেরকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করে প্রধান কার্যালয় দখলে নেন তারা।

দখলের পর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দলীয় শীর্ষ নেতারা। কলকাতার মেট্রোপলিটন এলাকায় কার্যালয় দখলের পর ভবনের পুরোনো ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করে নতুন ব্যানার লাগানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন। বৃহস্পতিবার তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে উপস্থিত হয়ে দাবি করেছেন, তারাই মূল দল এবং নির্বাচনী প্রতীক ‘জোড়া ফুল’ তাদেরই প্রাপ্য।

দিল্লি থেকে ফিরেই শুক্রবার বিকেলে তারা সরাসরি দলীয় দপ্তরের দখল নেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। ওই সময় ভবনে অবস্থান করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ঋতব্রতরা ভেতরে প্রবেশ করার পর তিনি ভবন ছেড়ে চলে যান।

দখল শেষে আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে রুখে দিল কেপ ভার্দে, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ এম


আর্জেন্টিনাকে রুখে দিল কেপ ভার্দে, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

সূত্রপাতের সময় এগিয়ে গিয়েও নির্ধারিত সময়ে কেপ ভার্ডেকে হারাতে পারল না বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর খেলাটি অতিরিক্ত সময়ে প্রবাহিত হল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২ নম্বর দলের সঙ্গে ৬৪ নম্বর দলের লড়াই, এমন একটি ম্যাচে অনুমিতভাবেই আর্জেন্টিনা সবদিক থেকে এগিয়ে ছিল। কিন্তু কেপ ভার্ডে, যারা প্রথমবার বিশ্বকাপে এসেছে, তা অবিশ্বাস্য এক পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছে যে তারা লড়াই করতে সক্ষম।

আর্জেন্টিনার উড়ন্ত অবস্থানকে মাটিতে নামিয়ে এনে নির্ধারিত সময়ের খেলা ড্র করাতে সক্ষম হল কেপ ভার্ডে। লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজদের একের পর এক আক্রমণ প্রতিহত করে আফ্রিকান দেশটি যেন অসম্ভবকে সম্ভবের পথে নিয়ে যাচ্ছে। এখন তারা অতিরিক্ত সময়ে রয়েছে এবং ইতিহাস রচনার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষোভে ফুঁসছে ইরান, আসতে পারে চরম প্রতিশোধের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ এম


ক্ষোভে ফুঁসছে ইরান, আসতে পারে চরম প্রতিশোধের ডাক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরান-আমেরিকা সম্পর্কের প্রতি জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দাবি উঠতে পারে। এই মন্তব্যটি করেছেন তেহরানের 'সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ'-এর সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি।

শুক্রবার আলজাজিরা সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'এই আয়োজনের জন্য আনুষ্ঠানিক স্লোগান নির্ধারণ করা হয়েছে- 'আমাদের জেগে উঠতে হবে'।' তিনি বলেন, এর মাধ্যমে জনগণের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে, এই হত্যাকাণ্ডের পরেও দেশের নীতি ও ধারাবাহিকতায় একটুও ফাটল ধরেনি এবং ইরানের নীতিমালায় কোন পরিবর্তন আসেনি।

আসলানি আরও জানান, এই দাফনের আনুষ্ঠানিকতা সাধারণ ইরানিদের জন্য অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। এখানে তারা তাদের নেতাকে বিদায় জানাচ্ছেন। তবে সমাবেশ থেকে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জোরালো দাবিও উঠে আসতে পারে।

প্রয়াত সর্বোচ্চ নেতার ভূমিকা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। বাহ্যিক ও আন্তর্জাতিক চাপ রুখে দেওয়ার ক্ষেত্রে খামেনি ছিলেন এক অবিচল ব্যক্তিত্ব। তিনি ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার মূল রূপকার এবং দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রধান চালিকাশক্তি হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবঙ্গ খাওয়ার ফলে শরীরে আসা পরিবর্তনসমূহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ এম


লবঙ্গ খাওয়ার ফলে শরীরে আসা পরিবর্তনসমূহ

 

লবঙ্গে রয়েছে নানা স্বাস্থ্যগুণও। রান্নায় ব্যবহারের পাশাপাশি এর বহুবিধ ব্যবহার রয়েছে। আধুনিক গবেষণাতে লবঙ্গের কিছু উপকারী উপাদানের কথা উঠে এসেছে।

লবঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে এবং অল্প পরিমাণে ভিটামিন সি। এছাড়া এতে থাকা ‘ইউজেনল’ নামের প্রাকৃতিক যৌগই এর বেশিরভাগ স্বাস্থ্যগুণের জন্য দায়ী। ইউজেনলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক বৈশিষ্ট্য।

ঋতু পরিবর্তনের সময় সর্দি, কাশি বা গলা খুসখুস করলে অনেকেই লবঙ্গ চিবিয়ে খান বা গরম পানিতে লবঙ্গ দিয়ে পানীয় তৈরি করেন। এর ঝাঁঝালো উপাদান গলায় আরাম দিতে এবং শ্বাসনালির অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

লবঙ্গের সবচেয়ে পরিচিত ব্যবহার দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। এর মধ্যে থাকা ইউজেনল সাময়িকভাবে ব্যথা কমাতে পারে। এ কারণেই অনেক টুথপেস্ট ও মাউথওয়াশ তৈরিতে লবঙ্গের নির্যাস ব্যবহার করা হয়। পাশাপাশি এটি মুখের দুর্গন্ধ কমাতেও সহায়ক।

যাদের গ্যাস, বদহজম বা পেট ফাঁপার সমস্যা রয়েছে, তাদের জন্য পরিমিত লবঙের ব্যবহার উপকারী। এটি হজমে সহায়ক কিছু এনজাইমের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলে খাবার হজম সহজ হয় এবং পেটে অস্বস্তি কমতে পারে।

লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি-র‌্যাডিকেলের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে সুস্থ্য রাখে।

লবঙ্গের প্রদাহনাশক উপাদান শরীরের ফোলা ভাব ও জয়েন্টের অস্বস্তি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এ কারণেই অনেক সময় লবঙ্গ তেল মালিশের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%