প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির ভারত সফরের সময় এই নতুন প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই দেশ নৌবাহিনীর জন্য ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মধ্যে বৈঠকের পরে এ বিষয়ে ঘোষণা করা হয়েছে। মোদি বলেছেন, "এই প্রকল্প দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।" তিনি বলেন, "এতে সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির বৈঠকের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই বৈঠকে প্রতিরক্ষা, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের জন্য স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সানা তাকাইচি ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে প্রথমবারের মতো সফরে এসেছেন। মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জাপানি প্রধানমন্ত্রীর প্রশংসা করে তাকাইচিকে ‘জনপ্রিয় নেত্রী’ হিসেবে অভিহিত করেন। তিনি তাকাইচিকে নিজের ‘ছোট বোন’ বলেও সম্বোধন করেন।
ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভারতের প্রবৃদ্ধির গল্পে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আমরা আমাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু করছি।”
সংবাদ সম্মেলনে মোদি আরও জানান, ভারত এবং জাপান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এবং তিনি এই প্রযুক্তি খাতের অংশীদারিত্বকে দ্বিপক্ষীয় সহযোগিতার ‘সবচেয়ে শক্তিশালী স্তম্ভ’ বলে অভিহিত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন