প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্টন এলাকা থেকে পুলিশ কুখ্যাত মাদক সম্রাট মো. লালনকে গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেইটের কাছে এরশাদ গলিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ওই ব্যাগ তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম ওজনের ২০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে। এছাড়া, মাদক বিক্রির জন্য নির্ধারিত ২১ হাজার ৬০০ টাকা ও একটি পেনড্রাইভও জব্দ করা হয়। পরে গত শনিবার তাকে জাতীয় স্টেডিয়াম এলাকা থেকেই গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালন স্বীকার করেছে যে, সে তার আত্মীয় ও সহযোগীদের সহায়তায় মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিত।
থানা সূত্র জানায়, গত ৬ মাসের মধ্যে লালন আরও দুবার গ্রেফতার হয়েছে, কিন্তু সে অল্প সময়ের মধ্যেই জামিনে বের হয়ে একই কাজে আবার যুক্ত হয়। জাতীয় স্টেডিয়ামের আশপাশ এলাকায় মাদক বিক্রির অন্যতম হোতাকে রবিবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন