প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে পূর্বে নির্ধারিত ছুটির তারিখে পরিবর্তন এনেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিকভাবে সংশোধন করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকার তথ্য অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর। তবে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায়, ছুটির তারিখ একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে এই ছুটি প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সাধারণত, দিবসটির আগে বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে নোটিশ প্রদান করা হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ এর অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে এই দিবসটি পালন করা হয়।
এটি বড়পির হজরত আবদুল কাদির জিলানির (রহ.) ওফাত দিবস হিসেবে পালিত হয়। তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তারিখে ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার অবদান ব্যাপক। এই দিবসটিকে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ নামেও অভিহিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন