প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্লোরিডার সেন্ট পিট বিচের বাসিন্দা অটাম কেলসো বর্তমানে ফ্লোরিডার ফায়ার রেসকিউ বিভাগে একজন সক্রিয় ফায়ার ফাইটার ও প্যারামেডিক হিসেবে কর্মরত আছেন। পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে তিনি ফায়ার ফাইটার হিসেবে কাজ করে আসছেন।
সম্প্রতি, তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে সক্ষম হয়েছেন। অটামের নাম বিশ্ব রেকর্ডের পাতায় উঠে এসেছে তার উচ্চতার কারণে, যা তাকে ফায়ার ফাইটার হওয়ার পথে বাধা দেয়নি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি (প্রায় ১৪৭ সেন্টিমিটার)। বয়স যখন ২০-এর কোঠায়, তখন তিনি করপোরেট দুনিয়ায় তার কর্মজীবন শুরু করেন। কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, ডেস্কের পেছনে বসে কাজ করা তার জন্য উপযুক্ত নয়।
অটাম সমাজে অবদান রাখতে চেয়েছিলেন, এই চিন্তা থেকেই তিনি ফায়ার ফাইটার হিসেবে নতুন পেশার দিকে নজর দেন। তবে, উচ্চতার কারণে কিছুটা দ্বিধায় ছিলেন। এ সময় তার বন্ধুদের উৎসাহ তাকে নতুন পেশায় প্রবেশ করতে সাহায্য করে।
অটাম কখনোই তার উচ্চতাকে কাজের পথে বাধা হতে দেননি। তিনি বলেন, "আমি সব সময় আমার কাজ নিখুঁতভাবে শেষ করি।" তার সহকর্মীরা তাকে "স্পাইডার মাংকি" বলে ডাকেন, কারণ তিনি প্রয়োজন হলে যেকোনো স্থানে লাফিয়ে উঠে কাজ করতে পারেন।
অটাম আরও জানান, সহকর্মীদের উৎসাহের জন্যই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এবং নিয়ম অনুযায়ী মাপজোখের প্রক্রিয়া সম্পন্ন করে সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটারের স্বীকৃতি লাভ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন