প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব আনন্দমুখর পরিবেশের মধ্যে উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় বান্দরবান রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বের করা হয়।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং মহাশোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতে বেলুন উড়িয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, সদস্য চনুমং মারমা, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অলক ধরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, জেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দও এতে অংশ নেন।
মহাশোভাযাত্রাটি রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোর ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ দেব-দেবীর নানারূপ প্রতিকৃতিতে সেজে অংশগ্রহণ করেন। রঙ-বেরঙের পোশাক ও সাজসজ্জায় পুরো শহর উৎসবে মুখরিত হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন