প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ফরম পূরণে নাগরিকদের উদ্বুদ্ধ করতে এবং দেশব্যাপী পালিত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রামপুরা থানায়।
বুধবার অনুষ্ঠিত এই কর্মসূচির শুরুতে হাজীপাড়া পেট্রোল পাম্প এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তালতলা সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তৌফিক আহমেদ।
র্যালি শেষে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
সভায় বক্তারা বলেন, সিআইএমএস উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ করা হলে এটি অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা নির্ধারিত সময়ের মধ্যে সবার প্রতি সিআইএমএস ফরম পূরণের আহ্বান জানান এবং কর্মসূচি সফল করতে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে রামপুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব কামাল আহমেদ দুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিএমপি জানায়, নাগরিক তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে, জনসচেতনতা বৃদ্ধি ও ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২১ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত ‘সিআইএমএস ফরম পূরণ সপ্তাহ’ পালন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন