১১:২৯ পি.এম
রংপুর মহানগরীতে এক মাসের মধ্যে ৯১টি মাদক মামলায় মোট ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে গড়ে প্রতিদিন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় গত মে মাসে মোট ১৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, গত মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে মাসিক সভায় এ তথ্য জানানো হয়।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব নরেশ চাকমা, তোফায়েল আহমেদসহ উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
সভায় জানানো হয়েছে, ১৪৬টি মামলার মধ্যে মাদক মামলা ৯১টি, অস্ত্র আইনে ১টি, নারী ও শিশু নির্যাতন ৫টি, ধর্ষণ ২টি, চুরি ১২টি এবং অন্যান্য ৩৫টি মামলা রয়েছে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে এক মাসে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। মে মাসে প্রায় ৮ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩০ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেছেন, রংপুরবাসীকে শান্তিপূর্ণ পরিবেশ উপহার দিতে আরপিএমপির প্রতিটি ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন