প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানী ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে এগারো দলীয় জোট। এই কর্মসূচিগুলোর প্রধান দাবি হলো, জুলাই নির্ভর গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি করা, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা।
এছাড়া, এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত সকল জেলা ও মহানগরে সেমিনারের আয়োজন করা। ২৩, ২৪, ২৫ জুলাই চিত্র প্রদর্শনী এবং গ্রাফিতি অঙ্কন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশ সহ ৫ আগস্ট সারাদেশের সকল জেলা, উপজেলা এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন