ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার


রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার
 রাজশাহী মহানগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আল আমিন (৪৩), আল আমিন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে ও তাঁর স্ত্রী মোসাঃ সীমা খাতুন (৩৮), তিনি একই এলাকার মোঃ আমিনুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিক্ষক দম্পতিকে আটক করে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আল-আমিন পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, রাস্তার ওপর তাঁদের আটকের সময় আশপাশে তেমন কাউকে দেখা যায়নি। ওই শিক্ষিকার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০টি জিপার প্যাকেট পাওয়া যায়, যার মধ্যে দুই হাজার পিস ইয়াবা ছিল।
কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষক দম্পতিকে গ্রেফতার করেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২

 রাজশাহী নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬০ টাকা জব্দ করা হয়। গাঁজা রাখার অপরাধে গ্রেফতার দুইজনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিম কমিশনার (সদর). মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বধবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে নগরীর রামচন্দ্রপুর খরবোনা নদীর ধার এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৬০ টাকা মোঃ গোলাম রসুলকে (৫০) গ্রেফতার করে। সে ওই এলাকার গাজু শেখের ছেলে।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে খরবোনা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে মাদক সেবনরত অবস্থায় ৮ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো: বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার মীর মাহবুব রহমান লাবুর ছেলে মোঃ শাকিব (২২) ও মোঃ হাবিবের ছেলে মোহাম্মদ রায়হান (৩০)।
পরে দুজনকে আদালতে সোপর্দ করা হলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে আদালত প্রত্যেককে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহী মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএনবি এলাকায় অভিযান চালিয়ে নকল অলিভ অয়েল জব্দ, এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারকে নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদের নির্দেশ দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্ট।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ, মিটলেস ডে-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকার করেন। এ ঘটনায় ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মহানগরীতে মিটলেস ডে যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান প্রতিপালনের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স এবং সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় নিবন্ধন যাচাই করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশন-সংক্রান্ত নিবন্ধন হালনাগাদ না থাকার বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।
রাজশাহী মহানগরীতে নকল ও মানহীন পণ্যের বিস্তার রোধ, ভোক্তাদের আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত বাধ্যবাধকতা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের সামারি ট্রায়াল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য আইন, লাইসেন্সিং শর্ত এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩

রাজশাহীর চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী ইউনিয়নের আমবাগান মোড়ের (পূর্ব টেংরী) এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাঘা থানার আলাইপুর (হরিরামপুর মাটিপাড়া) গ্রামের আজিবর রহমানের ছেলে মোঃ সবুজ (৩২), পাবনার ঈশ্বরদী থানার বাঘাইল কলপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মোঃ তজু (৪২) এবং একই থানার ঈশ্বরদী (পূর্ব টেংরী) গ্রামের মৃত আকাইল সরদারের ছেলে মোঃ হাবিবুর রহমান ভাঙ্গন (৫৭)।
বৃহস্পতিবার রাতে আে তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান,  গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট থানার কাকড়ামারি থেকে পরানপুর বাজারের শিশাতলা গ্রামসংলগ্ন কাঁচা রাস্তার একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটো চার্জার ভ্যানটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁর অটো চার্জার ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় মোঃ শাহিন আলম বাদী হয়ে ১২ অক্টোবর চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে চারঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ছিনতাই করা অটোভ্যানের অবশিষ্ট অংশ খুলে খণ্ড খণ্ড করে বিক্রি করে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি চিড়িয়াখানা প্রাঙ্গণে কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ কর্মসূচির মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%