প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজস্থান বিজেপি প্রধান মদন রাঠোর একটি নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি মন্তব্য করেছেন যে, যদি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে ভারত পাকিস্তানের পাশে দাঁড়াবে। এই মন্তব্যের পেছনে তিনি উভয় দেশের ভৌগোলিক নৈকট্যকে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় রাঠোর বলেন, ‘আমাদের সবারই বিষয়টি বোঝা প্রয়োজন। দেখুন, ভারতের প্রসঙ্গ এলে আমি বলব, যদি আজ আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেধে যায়, তবে আমরা পাকিস্তানের পক্ষেই থাকব। কারণ তারা আমাদের প্রতিবেশী।’
তিনি আরও বলেন, ‘তবে যখন আমাদের নিজেদের মধ্যকার কোনো বিষয় সামনে আসে, তখন আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াই। তাই না? এটাই আমাদের বোঝা প্রয়োজন।’
এদিকে, তার এই মন্তব্যের জন্য কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তীব্র সমালোচনা করেছেন, যারা পাকিস্তান সম্পর্কে রাঠোরের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ এই মন্তব্যকে ‘দেশবিরোধী’ হিসেবে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন, রাজস্থান শাখার প্রধানের বিরুদ্ধে বিজেপি কী পদক্ষেপ নেবে।
কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্ত অভিযোগ করেছেন যে, রাঠোরের মন্তব্য পাকিস্তানের প্রতি বিজেপির অনুরাগকে প্রকাশ করেছে। তিনি পাকিস্তানকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ সন্দীপ লিখেছেন, “রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর বলেছেন, ‘আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পক্ষেই থাকবে’। আবারও সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা প্রকাশ্যে চলে এলো। বিজেপি পাকিস্তানকে ভালোবাসে!”
সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন