প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে গঠিত বহুজাতি সামুদ্রিক জোট 'কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস' (সিএমএফ)-এর চতুর্থ পরিকল্পনা বৈঠক সম্প্রতি সউদী আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের ৪১টি দেশের ১৫৪ জন নৌবাহিনী প্রধান, সামরিক পরিকল্পনাকারী, রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সউদী আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই জোটটি তার প্রাথমিক 'প্রতিষ্ঠা পর্যায়' সফলভাবে সম্পন্ন করেছে এবং এখন 'পূর্ণ সক্ষমতা ও কার্যকারিতা' অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, জোটটি বর্তমানে সক্ষমতার সমন্বয় ও কৌশলগত প্রস্তুতির পর্যায়ে প্রবেশ করেছে। নির্দিষ্ট সামুদ্রিক এলাকায় সরাসরি অভিযান পরিচালনা এবং ভৌগোলিক উপস্থিতি বজায় রাখার লক্ষ্যে বহরটি প্রস্তুত করা হচ্ছে।
সউদী বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, বিশ্বজুড়ে নৌ চলাচলের স্বাধীনতা, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং স্ট্রেইট (জলপ্রণালী) রক্ষা করা কোন একক দেশের দায়িত্ব নয়; বরং এটি একটি আন্তর্জাতিক স্বার্থের বিষয়। এজন্য সম্মিলিত প্রচেষ্টা, বৈচিত্র্যময় সামরিক সক্ষমতা এবং সুসংগঠিত যৌথ পদক্ষেপের প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে এই জোট সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন