প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মন্ত্রিসভা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বৃদ্ধি করে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে।
এ অনুমোদন সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তন করার পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংশোধনের বিষয়েও আলোচনা করা হয়েছে।
সংশোধনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’ থেকে পরিবর্তিত হয়ে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ পুনর্নির্ধারণ করা হবে।
নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে এই খাতে অবৈধ বাণিজ্য হ্রাস পাবে। একই সঙ্গে সরকারের রাজস্ব ঘাটতি কমবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন