প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চেলসির নতুন বস ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর ভূয়সী প্রশংসা করেছেন।
ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দিন নেই। ইতিমধ্যে বিভিন্ন দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে।
সর্বশেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। প্রাক-মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার জোয়াও পেদ্রোর অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে চেলসি কোচ জাবি আলোনসো তাকে গোল করার জন্য ‘খুবই ক্ষুধার্ত’ বলে অভিহিত করেছেন।
২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলের বাইরে থাকার পরে পেদ্রো ক্লাব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন। গত মঙ্গলবার, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সাথে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পন্ন করেন।
জাবি আলোনসোর অধীনে চেলসির অধ্যায়ে এটি তার প্রথম ম্যাচেই আলো ছড়ানো।
পেদ্রোর এই ঝোড়ো হ্যাটট্রিকের ওপর ভর করে চেলসি ৬-৪ ব্যবধানে এক রোমাঞ্চকর জয় তুলে নেয় ব্লুজরা।
চেলসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত চেলসি এফসি নিউজে আলোনসো পেদ্রোর প্রশংসা করে বলেছেন, ‘সে অত্যন্ত ক্ষুধার্ত—জোয়াও নতুন মৌসুমটিকে দুর্দান্ত করতে দারুণভাবে সংকল্পবদ্ধ। গত বছর অনেক গোল করার পরও সে আরো বেশি গোল করতে চায়।
তবে তাকে একা নয়, পুরো দলের বাকিদেরও গোল করার এ ক্ষুধা রাখতে হবে।’
নতুন ম্যানেজার জাবি আলোনসোর আক্রমণাত্মক কৌশল এবং জোয়াও পেদ্রোর এই বিধ্বংসী ফর্ম চেলসি সমর্থকদের আগামী প্রিমিয়ার লিগ মৌসুমের জন্য আশাবাদী করে তুলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন