প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তানভীর হাসান তাসরিফের নির্মম হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ, গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ ও প্রকাশের বিষয়টি জড়িত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ইতিবাচক ভূমিকা পালনকারী দেশপ্রেমিকদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে একটি বিশেষ কুচক্রী মহল। শহীদ তাসরিফের হত্যাকাণ্ডটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি মূলত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করার এবং সার্বভৌমত্ব রক্ষকদের স্তব্ধ করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি অবিলম্বে এই সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা না হয় এবং জুলাইয়ের পক্ষে শক্তিগুলো সময়মতো সচেতন ও ঐক্যবদ্ধ না হয়, তাহলে সামনের দিনগুলোতে জুলাইয়ের বীর যোদ্ধাদের আরও মারাত্মক ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হবে। সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে দেশবাসী ও জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী সকলকে এই কঠিন সময়ে সতর্ক ও জাগ্রত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন