প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর জেলা সদরের সিংপাড়া নিবাসী কলেজছাত্র কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর)ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফরিদপুর জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি সুকেশ কুমার সাহা, যুগ্ম সম্পাদক অজয় কুমার সাহা, অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাম দত্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্যসচিব সুব্রত রবিদাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৌশিক সাহা জিতুর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জিতু হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে জিতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন